নিজস্ব প্রতিবেদক : বিশ্বনাথে সাংবাদিকদের সংগঠন উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়ার সঞ্চালনায় কার্যকরী কমিটির দায়িত্বশীলদের উপস্থিতিতে প্রেসক্লাবের কার্যালয় আয়েশা ম্যানশনের (৩ তলায়) অবস্থিত অফিসে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে আগামী শুক্রবার (১৫ মে) বিকেল ৩ ঘটিকায় ২ বছর মেয়াদি নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এস. পি সেবু, কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম, সদস্য ছালেক উদ্দিন, এস.এ. সাজু।


0 Comments