নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি হারুন রশিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১ মে) বিকেল ৫টায় তাজপুর শাহী ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

​এর আগে, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব। এক শোকবার্তায় ক্লাবের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।