ঘটনার পরদিন শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ধর্ষণের শিকার হওয়া নারী এব্যাপারে থানায় অভিযোগ দায়ের সাথে সাথেই থানা পুলিশ লামাকাজী এলাকা থেকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আবুল লেইছ (৫০)’কে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত আবুল লেইছ উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের মৃত রহিম আলীর পুত্র ও ধর্ষিতা নারীর সাবেক স্বামী।
ধর্ষণের শিকার হওয়া ওই নারীর বাবার বাড়িও মির্জারগাঁও গ্রামে। তবে তিনি (ধর্ষিতা) দীর্ঘদিন ধরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজারের পাশের গুচ্ছগ্রামে বসবাস করে আসছেন।
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আবুল লেইছ’কে আটকের পর শনিবার দিবাগত রাতে ধর্ষিতার অভিযোগটি মামলা হিসেবে রের্কড করে থানা পুলিশ। মামলা নং ১৮ (২৫.০৪.২০২৬ইং)। এরপর রোববার (২৬ এপ্রিল) সকালে আটককৃত আবুল লেইছ’কে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। আর শনিবার রাতেই ধর্ষণের শিকার হওয়া ওই নারীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি’তে প্রেরণ করেছে থানা পুলিশ।
স্থানীয় ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার হওয়া ওই নারীকে শুক্রবার সন্ধ্যায় উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রামস্থ বাবার বাড়ি থেকে নিজের বাসস্থানে ফেরার পথিমধ্যে জোরপূর্বক তুলে নিয়ে মির্জারগাঁও গ্রামের পাশে সুরমা নদীর তীরে রাতভর ধর্ষণ করে অভিযুক্ত আবুল লেইছ। এরপর শনিবার সেখান থেকে ছাড়া পেয়ে দুপুরে থানায় এসে ধর্ষণের অভিযোগে অভিযোগ দায়ের করেন ওই নারী। আর তার অভিযোগের সাথে সাথেই অভিযান পরিচালনা করে লামাকাজী এলাকা থেকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আবুল লেইছ’কে আটক করে পুলিশ।
ধর্ষণের অভিযোগে সাবেক স্বামী আবুল লেইছের বিরুদ্ধে তার প্রাক্তন স্ত্রীর মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করি আমরা। আজ (রবিবার) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


0 Comments