নিজস্ব প্রতিবেদক : সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বনাথ উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব’-এর নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৫ মে) সকাল ১০টায় এমপি লুনার সিলেট উপশহরস্থ বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে এমপি লুনা সাংবাদিকদের সাথে বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক ইস্যু নিয়ে মতবিনিময় করেন। আলাপকালে তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদের মাত্র দুই মাস অতিবাহিত হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছি।
সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি এলাকাকে মাদকমুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
রাস্তাঘাটসহ চলমান উন্নয়ন কাজ নিয়ে এমপি লুনা বলেন, কাজ এখন চলমান। কাজ শেষ হওয়ার আগেই মন্তব্য না করে, কাজ শেষ হওয়ার পর কোনো ত্রুটি পরিলক্ষিত হলে অবশ্যই জানাবেন। সরকার স্বচ্ছতায় বিশ্বাসী।
সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প যেন প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়ে তিনি সজাগ দৃষ্টি রাখার আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাৎকালে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক সায়েস্তা মিয়া, যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম, দপ্তর সম্পাদক এসপি সেবু, সদস্য ছালেক উদ্দিন, এস.এ. সাজু ও মিডিয়াকর্মী ইয়াসিন মির্জা।
সাক্ষাৎ শেষে প্রেসক্লাবের নেতৃবৃন্দ এলাকার উন্নয়নে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সংসদ সদস্যকে সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।


0 Comments