নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথে প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ’কের উদ্যোগে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। ২০২৬ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত যেসব শিক্ষার্থী ক্লাসে সর্বাধিক উপস্থিতি বজায় রেখেছে, তাদের উৎসাহিত করতে এই পুরস্কার প্রদান করা হয়।

​রোববার (৩ মে) দুপুরে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণী সম্পন্ন হয়।

​সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং ট্রাস্টের বাংলাদেশ সমন্বয়ক এমদাদুল হক তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ লিলু মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, সাবেক মেম্বার ও ট্রাস্টের সমন্বয়ক মোঃ রফিক মিয়া, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ​মুজিবুর রহমান খান, শিক্ষক ​মাওলানা হাবিবুর রহমান, অলংকারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ​দিলওয়ার হোসেন, শিক্ষানবিশ আইনজীবী ও ট্রাস্টের সমন্বয়ক মতিউর রহমান, সফাত উল্লাহ ডেভেলপমেন্ট ট্রাস্টের সভাপতি ​মোঃ মতিন মিয়া, সাধারণ সম্পাদক সেলিম মিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে এবং শিক্ষার মান উন্নয়নে প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট ট্রাস্ট যে ভূমিকা রাখছে তা অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতিতে উৎসাহিত করার এই উদ্যোগ ভবিষ্যতে শিক্ষার প্রসারে বড় অবদান রাখবে।

​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্রাস্টের সদস্য লিটন মিয়া, আব্দুস সোবহান, সৈয়দ রিয়াদ আহমদ, তানিমুর রহমান, আরাফাত সামীসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ মেধাবী ও নিয়মিত উপস্থিত থাকা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।