যুক্তরাজ্য যুবদলের বিভাগীয় সহ সভাপতি আঃ রকিবের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন। তিনি তার বক্তব্যে প্রবাসে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রধান বক্তার বক্তব্যে যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক বাবর চৌধুরী বলেন, যুবদল সবসময়ই রাজপথের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। কভেন্ট্রি শাখার এই সম্মেলন সেই ধারাকে আরও বেগবান করবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সহ সভাপতি দেওয়ান আব্দুল বাছিত, কভেন্ট্রি বিএনপির সহ সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহরাব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, কভেন্ট্রি বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বান্না, কভেন্ট্রি যুবদলের সাবেক সভাপতি আঃ আলিম।
এছাড়াও বক্তব্য রাখেন, কভেন্ট্রি যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল আহমদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোঃ আঃ রহিম। সম্মেলনে কভেন্ট্রি ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


0 Comments