আমাদের নদী-খালগুলো দখল ও দূষণে কৃষি ও পরিবেশ দু’টুই চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ খালগুলো পুনঃখনন করা হলে সারা বছরই পানি সংরক্ষণ সম্ভব, অনাবাদি জমি চাষের আওতায় আসবে, কৃষক ফিরে পাবে তার স্বপ্ন।
তিনি মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়নের রাজার খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। তিনি আরোও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে খাল পুনঃখনন কাজকে অগ্রাধিকার দিয়েছেন। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি গ্রামীণ অর্থনীতিকে পুনঃর্জাগরণের আন্দোলন। খাল বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলে দেশ এগিয়ে যাবে।'
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবীর সভাপতিত্বে খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএডিসি সেচ বিভাগের প্রকল্প পরিচালক প্রণজিত কুমার দেব, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিএডিসি সেচ বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


0 Comments