নিজস্ব প্রতিবেদক : ইবাদত ও সম্প্রীতির মাস রমজান উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহিন উদ্দিন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পৌর শহরের স্থানীয় একটি রেস্তোরাঁয় এই মাহফিল অনুষ্ঠিত হয়।

​ইফতারের আগ মুহূর্তে আয়োজিত মাহফিলে সমাজসেবক, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ নানা পেশার মানুষ অংশ নেন। উপস্থিত সুধীজন সাংবাদিক শাহিন উদ্দিনের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি করে।

​ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মস্তফা আহমদ।

​আয়োজক সাংবাদিক শাহিন উদ্দিন উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পেশাগত ব্যস্ততার মাঝেও সবার সাথে ইফতারের আনন্দ ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত। আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এই আয়োজনকে সার্থক করেছে।

​সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া শেষে আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে ইফতার সম্পন্ন করেন।