নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথে সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এবং নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় শ্রী শ্রী কেন্দ্রীয় শনি মন্দির প্রাঙ্গণে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়। প্রার্থনা সভা পরিচালনা করেন পৌরহিত সঞ্জু ভট্টাচার্য। 

প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দ্যু জ্যোতি দে, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরী সদস্য নিশি কান্ত পাল, বিশ্বনাথ উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাবেক সহ-সভাপতি রুপক কুমার দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনিল কান্তি দে. উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক কাজল মালাকার, কোষাধ্যক্ষ কানু রঞ্জন দে, পূজা উদযাপন পরিষদের পূজা বিষয়ক সম্পাদক বিজয় দেব, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ঝলক আচার্য, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দে।

এছাড়াও উপস্থিত ছিলেন সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, প্রভাত সরকার, তপন দে, বকুল মালাকার, অরবিন্দু মালাকার, মিন্টু মালাকার, বাপন পাল, সুমন কর, মঞ্জু বিশ্বাস, স্বপন দে, সুজিত বর্ধন, বিভাস দে, কাজল দেব, সুজিত মালাকার প্রমুখ।