বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার পৌর শহরে অবস্থিত এক রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোঃ শাহিন উদ্দিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়ার সঞ্চালনা সভায় সাংগঠনিক সিদ্ধান্ত সহ জরুরি আলোচনা গৃহীত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এস. পি সেবু, সদস্য ছালেক উদ্দিন ও এস এ সাজু।