নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনার সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বাদ এশা আল মস্তুরা পয়েন্টে ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ছালেহ আহমদ এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আবু হাসনাত শাকিব। প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবুল খায়ের। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবদলের সদস্য সচিব শাহজাহান আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক, যুগ্ম আহবায়ক তসলিম উদ্দিন, এমএ গণি, বিলাল আহমদ, সুজন আহমদ, সদস্য সচিব আহমদ দুলাল মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বাবুল আহমদ, পৌর শ্রমিকদলের আহবায়ক শানুর আলী, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কয়েছ আহমদ, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শরিফ উদ্দিন, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক হুশিয়ার আলী।

বক্তারা তাহসিনা রুশদীর লুনার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভার শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব শরিফ উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ময়নুল মিয়া, সিতাব আলী, আব্দুস সালাম রিপন মিয়া, বাচ্চু মিয়া, দিলু মিয়া, মন্নান মিয়া, শাহাব উদ্দিন, মখবুল মিয়া প্রমুখ।