তীব্র এই যানযটের কারণে স্কুল, কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থী ও রোগী চলাচল করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে সড়কে যত্রতত্র যানবাহন রাখায় প্রতিনিয়ত লেগেই থাকে যানজট। পৌর শহরের ফুটপাত দখল করে হকারদের বসা এবং সিএনজি ও বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর ফলে পথচারীদের চলাচলও বাধাগ্রস্ত হচ্ছেন। যানযটের এই বেড়াজালে চরম দুর্ভোগের শিকার হতে হয় দেশে আসা প্রবাসীদেরকেও।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, যত্রতত্র পার্কিং ও জনদুর্ভোগের বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। যেসব স্থানে ট্রাফিক পুলিশ নেই, সেখানে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, অবৈধ স্ট্যান্ড নিয়ে স্ট্যান্ড কর্তৃপক্ষকে নিয়ে জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমের সঙ্গে বৈঠক করা হবে।


0 Comments