নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনা’র সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৮টায় নোয়াগাঁও গ্রামের মুরব্বি ইরশাদ আলীর বাড়িতে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্বনাথ পৌর বিএনপি ২নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সভাপতি হাজী মফিজ আলী। ২নং ওয়ার্ড যুবদল যুগ্ম আহবায়ক আশিক আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি সভাপতি হাজী আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ পৌর বিএনপি সহ সভাপতি হাজী আব্দুল মন্নান, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, পৌর কৃষকদল আহবায়ক নুর আলী, সদস্য সচিব আব্দুল আজিজ, পৌর মহিলাদল আহবায়ক নুরুনাহার ইয়াসমিন, পৌর যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক শাহজাহান আলী, পৌর স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব আহমদ দুলাল মিয়া, ২নং কৃষকদল রফিক আলী।
বক্তারা বলেন, সামনে জাতীয় নির্বাচন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমাদের গণতন্ত্র, আমাদের অধিকার, আমাদের উন্নয়নের স্বপ্নকে বাস্তবায়ন করতে তাহসিনা রুশদীর লুনাকে ধানের শীষে ভোট দিতে হবে।
স্বাগত বক্তব্য ও কুরআন থেকে তেলাওয়াত করেন সালেহ আহমদ সাকিল।
এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল করিম, পৌর যুবদল নেতা বাদশাহ মিয়া, বিএনপি নেতা ছাদিক মিয়া, রহিমুল্লাহ, উলুস, আব্দুল করিম, জুলু মিয়া, বাবুল মিয়া প্রমুখ।


0 Comments