যুক্তরাজ্য বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি একে আজাদ ও ৩নং অলংকারী ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়ার আমন্ত্রণে রবিবার (৬ জুলাই) তাঁর নিজ বাসভবনে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।  


এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট ২ আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রশদীর লুনা।  


আলোচনা পর্বে দেশ ও দলের চলমান পরিস্থিতি নিয়ে নেতাকর্মীদের মাঝে মতবিনিময় হয়। আয়োজক লিলু মিয়া আগত অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠান শেষে গুম নামক অপরাজনীতির শিকার এম ইলিয়াস আলী ও আনসার আলীর অচিরেই সন্ধান মিলার আশায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।