বিশ্বনাথ নারী শান্তি সহায়ক দলের সমন্বয়কারী স্বপ্না শাহীনের সভাপতিত্বে ও সচিব হাজেরা বেগমের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পিএফজির নারী এম্ব্যাসেডর নাসরিন সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশ্বনাথ নারী শান্তি সহায়ক দলের সদস্য রেসনা বেগম, মুক্তা রাণী নাথ, ইয়ুথ পিস-এম্ব্যাসেডর গ্রæপের শারমীন আক্তার, হাজেরা বেগম, সুজিনা বেগম, নারী নেত্রী রোকসানা, রাদিফা বেগম, পারুল বেগম, মাধুরী, দিপ্তী, রুজিনা, বিশ্বনাথ পিএফজির সমন্বয়কারী সাংবাদিক বদরুল ইসলাম মহসিন, এম্ব্যাসেডর সাংবাদিক তজম্মুল আলী রাজু, সদস্য হাসান মাহমুদ রিপন, হোসাইন আহমদ শাহীন।
মানববন্ধনে বক্তারা বলেন, অতীতে নারীদের ওপর নির্যাতনের ঘটনায় অপরাধীদের বিচার না হওয়ায়, দেশে বার বার এমন ঘটনা ঘটছে। পুরানো ধারাবাহিকতা অব্যাহত থাকলে ও ওই ধর্ষণের ঘটনারও বিচার না হলে, নারীর অধিকার ও মর্যাদা আরও বিপন্ন হবে। তাই দ্রুত নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে অভিযুক্ত ফজর আলীর ফাঁসির দাবি করেন বক্তারা। একই সঙ্গে ভুক্তভোগী নারী ও তার পরিবারের নিরাপত্তা, ক্ষতিপূরণ এবং প্রয়োজনীয় আইনি, মানসিক ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করার দাবি জানান নেতৃবৃন্দ।


0 Comments