বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে 'বিশ্বনাথ উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে ১ম বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম পর্ব ক্বেরাত ও গজল প্রতিযোগিতা আগামী ১০ই মার্চ (৯ রমজান) সোমবার সকাল ১০ ঘটিকায় বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের অফিস 'আয়েশা ম্যানশন, পুরান বাজার, বিশ্বনাথে অনুষ্ঠিত হবে।


উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারী প্রতিযোগিতার জার্সি উন্মোচন ও প্রতিযোগিতা উদ্ভোধন করেন বিশ্বনাথ পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হাই। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোঃ নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশেষ অতিথি বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী সহ আরো অনেকে।


ঈদুল ফিতরের পর ২য় পর্ব 'ক্রীড়া প্রতিযোগিতা' অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন।