নিজস্ব প্রতিবেদক : বিশ্বনাথে সাংবাদিকদের সংগঠন উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়ার সঞ্চালনায় কার্যকরী কমিটির দায়িত্বশীলদের উপস্থিতিতে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় আয়েশা ম্যানশনের ৩ তলায় অবস্থিত অফিসে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠন পরিচালনা সংক্রান্ত বিষয় ও উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে আগামী ১৫ এপ্রিল বিকেল ২ ঘটিকায় প্রেসক্লাব অফিসে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন ও বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এস. পি সেবু ও সদস্য এস এ সাজু।