নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যের অন্যতম শীর্ষস্থানীয় সাংবাদিক সংগঠন 'বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস'-এর সদস্য নির্বাচিত হয়েছেন পাক্ষিক বিশ্বনাথ বার্তার সম্পাদক এবং বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ইলিয়াস আহমদ রাজন।

​ইলিয়াস আহমদ রাজন কেবল সাংবাদিকতার জগতেই নয়, আর্তমানবতার সেবায়ও নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি ‘সাজুল এন্ড রাজন ফাউন্ডেশন ইউকে’-এর মাধ্যমে দীর্ঘদিন ধরে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

​এদিকে, ইলিয়াস আহমদ রাজন বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের সদস্য নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ইলিয়াস আহমদ রাজন একজন নিবেদিতপ্রাণ সংবাদকর্মী ও সমাজসেবক। তাঁর এই নতুন পথচলা আমাদের জন্য গর্বের। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি।

​নতুন এই দায়িত্ব প্রাপ্তিতে নিজের অনুভূতি প্রকাশ করে ইলিয়াস আহমদ রাজন বলেন, বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতো একটি সম্মানজনক সংগঠনের সদস্য হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি আমার কাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। আমি সবসময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে প্রবাসে আমাদের কমিউনিটির কথা তুলে ধরার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখব। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য সংগঠনের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও জানান, সাংবাদিকতার পাশাপাশি আর্তমানবতার সেবায় সাজুল এন্ড রাজন ফাউন্ডেশনের মাধ্যমে তাঁর কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।