বুধবার (২২ এপ্রিল) বিকেলে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন। সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউপি সদস্য বশির উদ্দিন।
এছাড়াও সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল কাইয়ুম, সদস্য এস.এ. সাজু।
আলোচনা সভায় মরহুম মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল-এর জীবনের বিভিন্ন দিক ও সাংবাদিকতা জগতে তাঁর অবদানের কথা স্মরণ করে বক্তারা বলেন, তিনি ছিলেন একজন আপোষহীন ও সাহসী সাংবাদিক। বিশ্বনাথের সাংবাদিকতা জগতে তাঁর অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


0 Comments