সোমবার (২ মার্চ) আলহাজ্ব তৈমুছ আলীর বিশ্বনাথ পুরান বাজার নিজ কার্যালয়ে এই দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী।
বিশ্বনাথ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক হাজী তালেব আলীর সভাপতিত্বে ও পৌর ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সুনুল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাওছার খান, সাবেক উপজেলা কৃষকদলের কোষাধ্যক্ষ আরশ আলী রেজা, পৌর বিএনপির সহ সভাপতি নুর মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সাবেক কাউন্সিলর মুহিবুর রহমান বাচ্চু, দবিরুল ইসলাম দবির, পৌর ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি জিতু মিয়া, ৪নং ওয়ার্ড সভাপতি আরশ আলী, ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল আহাদ, ৮নং ওয়ার্ড সভাপতি আব্দুর রাজ্জাক, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, ফ্রান্স বিএনপি নেতা আতিকুর রহমান প্রমুখ।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা খাইরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুল হামিদ, মিনহাজ উদ্দিন, ছালিক মিয়া, আব্দুল মুকিত, ফয়জুল হক, ফখরুল মিয়া, ইছাক আলী, মাওলানা কামরুল ইসলাম, জাহাঙ্গীর আলম খয়ের, শাহান প্রমুখ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


0 Comments