তিনি সোমবার (১৬ মার্চ) দুপুরে সিলেটের বিশ্বনাথে 'সুরমা সোসাইটি ইউকের উদ্যোগে ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
তিনি আরও বলেন, আপনাদের সেবা করার জন্য আমাকে নির্বাচিত করে আপনারা যে সুযোগ দিয়েছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। নির্বাচনে যারা আমাকে ভোট দিয়েছেন কিংবা যারা দেননি—আমি আপনাদের সবার। আমার কাছে কোনো ভেদাভেদ নেই। বিশ্বনাথের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। অনেক প্রকল্প বর্তমানে প্রক্রিয়ার মধ্যে আছে। আমি সাধ্যমতো চেষ্টা করছি যাতে পর্যায়ক্রমে সেই উন্নয়ন কাজগুলো সম্পন্ন করে একটি আধুনিক ও মডেল বিশ্বনাথ আপনাদের উপহার দিতে পারি।
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান মেম্বার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ মইনুল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, সিলেট জেলা বারের আইনজীবী রফিকুল হক জুনেদ, উপজেলা যুবদলের আহবায়ক শামসুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম আহমেদ মারুফ, অলংকারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, অলংকারী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মকবুল হোসেন, অলংকারী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ বশির উদ্দিন, জবান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলাম, ডাচ্ বাংলা ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিন, বিশিষ্ট মুরব্বি আমির আলী, সংগঠক মাহমুদ খান, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাংবাদিক শফিকুল ইসলাম সফিক, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া, যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এস. পি সেবু, সদস্য ছালেক উদ্দিন, এস.এ. সাজু, মিডিয়াকর্মী আলী হোসেন মোল্লা, এসএ সাব্বির আহমদ প্রমুখ।
উল্লেখ্য, 'সুরমা সোসাইটি ইউকে' ২০২৩ সালে যুক্তরাজ্যে যাত্রা শুরু করার পর থেকেই সংগঠনটি সিলেটের বিভিন্ন এলাকায় জনকল্যাণমূলক কাজ চালিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় সোমবার (১৬ মার্চ) বিশ্বনাথে ২০০ জন উপকারভোগীর মাঝে মোট ৭ লক্ষ টাকা সহ সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় অসহায় মানুষের কল্যাণে সর্বমোট ৪০ লক্ষ টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।


0 Comments