মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে অলংকারী সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় হলরুমে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।
প্রাইম ব্যাংক কর্মকর্তা তাজ উদ্দিনের সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাঃ শামসুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট খালেদ হোসেন, অলংকারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, ইউনিয়ন পরিষদের মেম্বার বশির উদ্দিন।
বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি হওয়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে নিজ এলাকার অসহায় মানুষের পাশে যেভাবে দাঁড়াচ্ছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বারের আইনজীবি এডভোকেট রফিকুল হক জুনেদ, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাস্টার মঈন উদ্দিন, লাইসিয়াম স্কুলের সভাপতি মখলিছ মিয়া, রামপুর জামে মসজিদের মোতাওয়াল্লি বদরুল আলম, ইউনিয়নের ১নং ওয়ার্ড আল ইসলাহ'র সভাপতি তুহিন আহমদ প্রমুখ।
এ বছর ট্রাস্টের পক্ষ থেকে অলংকারী ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র মানুষের কল্যাণে সর্বমোট ৪ লক্ষ ১০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। ট্রাস্টের পক্ষে এই কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, রাসেল আহমদ, ওলিউর রহমান, মুহিন আহমদ ও ছাদ উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ওলিউর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন রাসেল আহমদ। উল্লেখ্য যে, এক যুগেরও বেশি সময় ধরে শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য এই ট্রাস্টটি দেশ ও প্রবাসে ব্যাপক সুনাম অর্জন করেছে।


0 Comments