অভিযানে নেতৃত্ব দেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম রুবি। আদালত পরিচালনাকালে বিভিন্ন অনিয়মের দায়ে পশু খাদ্য আইনে মেসার্স ভাই ভাই মাংসের দোকানকে ৫ হাজার টাকা, এলাহী পোল্ট্রি ফার্মকে ২ হাজার টাকা এবং একটি ভাসমান ফলের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফুর রহমান এবং বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম রুবি জানান, জনস্বার্থে এবং বাজার দর নিয়ন্ত্রণে প্রশাসনের এই ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


0 Comments