তিনি শনিবার (২৪ জানুয়ারী) দুপুরে সিলেটের বিশ্বনাথে প্রতীক বরাদ্ধের পর ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে প্রথম প্রচার মিছিল শেষে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ প্রবাসী চত্বরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। পথসভার পূর্বে অনুষ্ঠিত সওজের ডাকবাংলার সামন থেকে প্রচার মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এর পূর্বে সকালে থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে খন্ড খন্ড মিছিল এসে সওজের ডাকবাংলার সামন জড়ো হয়।
ধানের শীষের প্রচার মিছিল ও পথসভায় প্রতীকি ধানের শীষ হাতে নিয়ে মায়ের সাথে থেকে ধানের শীষ প্রতীকে ভোট চান ‘ইলিয়াস-লুনা’ দম্পতির দুই পুত্র ‘ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব ও লাবীব শারার’। এসময় মায়ের সাথে ছাদ খোলা গাড়িতে ছিলেন একমাত্র মেয়ে সায়ারা নাওয়াল। ধানের শীষের প্রচার মিছিলের অগ্রভাগে ছিলেন¡ নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছোট ভাই ও সিলেট জেলা বিএনপির সহ সভাপতি এম আছকির আলী।
বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত ধানের শীষের প্রচার মিছিল ও পথসভায় উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


0 Comments