২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় বিশ্বনাথ উপজেলার ফলাফল হতাশাজনক। উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৫০১ জন পাস করলেও ফেল করেছে ৮৭০ জন।
সারাদেশে পাসের হার যেখানে ৫৭.৮৩%, সেখানে সিলেট বোর্ডে পাসের হার ৫১.৮৬%। বিশ্বনাথ উপজেলার ফলাফল এই গড় হার থেকেও পিছিয়ে।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা যায়, সবচেয়ে বেশি পাস করেছে বিশ্বনাথ সরকারি কলেজ (৩৭০ জন), তবে এখানেই ফেল করেছে সর্বাধিক ৩৫৯ জন। অন্যদিকে উত্তর বিশ্বনাথ কলেজে ফেল করেছে ২০৭ জন, যা দ্বিতীয় সর্বোচ্চ।
এবারের পরীক্ষায় মাত্র একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। জান্নাতুল ফেরদৌস ফারিহা, বিশ্বনাথ সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, এই কৃতিত্ব অর্জন করেছেন।
.jpg)

0 Comments