মুসলিম হেল্প ইউকে’র ব্যবস্থাপনায় সিলেটের বিশ্বনাথে নির্মাণাধীন মেটারনিটি হাসপাতালের কাজ দ্রুতই এগিয়ে চলছে। নির্মাণ কাজ শেষে হাসপাতাল চালু হওয়ার পর ‘বিনামূল্যে প্রসূতি মায়েদের সেবা দিবে মেটারনিটি হাসপাতাল’। এলাকার অবহেলিত ও বঞ্চিত প্রসূতি মায়েদের সেবার ওই প্রতিষ্ঠানের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদি কর্তৃপক্ষ।
রোববার (১২ অক্টোবর) সকালে সিলেটের বিশ্বনাথ পৌরসভার কাউপুর গ্রাম এলাকায় প্রায় ৭.২ একর ২৪ (৭২০ শতক) ভূমিতে ‘মুসলিম হেল্প ইউকে’র ব্যবস্থাপনায় নির্মাণাধীন বিশ্বনাথে মেটারনিটি হাসপাতালের প্রথম তলার ছাদ ডালাই কাজ সম্পন্ন শেষে পৃথক পৃথক প্রতিক্রিয়াতে কর্তৃপক্ষ একথাগুলো বলেন। এর পূর্বে গত ১০ অক্টোবর শুক্রবার নির্মাণাধীন হাসপাতাল সংলগ্ন মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নিজের প্রতিক্রিয়ায় ‘মেটারনিটি হাসপাতাল’র ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান প্রবাসী আলহাজ্ব আব্দুছ ছুবহান বলেন, আল্লাহ তায়ালার শুকরিয়ায় এই প্রজেক্টে ‘দেশ ও প্রবাস’ থেকে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই। এর পাশাপাশি এখনও যদি কেউ এই মানবতার কাজে শরিক হতে বা আজীবন সদস্য হতে চান যেকোনু সময় তিনি আমাদের সাথে যুক্ত হতে পারবেন।
‘মেটারনিটি হাসপাতাল’র সহ ব্যবস্থাপক পরিষদের প্রবাসী আখলাকুর রহমান পান্না বলেন, সকলের সার্বিক সহযোগীতায় হাসপাতালটি চালু হলে বিশ্বনাথ’সহ এই অঞ্চলের অবহেলিত ও সু-চিকিৎসা বঞ্চিত প্রসূতি মায়েদের চিকিৎসা সেবা প্রদানের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। তাও আবার বিনামূল্যে। ধীরে ধীরে এখানে সক প্রকারের চিকিৎসা সেবা প্রদানের কার্যক্রমও শুরু করার লক্ষ্যে কাজ করছে মুসলিম হেল্প ইউকে। এমনকি প্রবাসী’সহ বিত্তবান ও অন্যান্যদের সার্বিক সহযোগীতা থাকলে এখানে একটি মেডিকেল কলেজ স্থাপন করে চিকিৎসা সেবায় একটি গুনগত পরিবর্তন আনতে সক্ষম হবো আমরা।
এসময় অনুষ্ঠানে বিশ্বনাথ মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলাম, ব্যবসায়ী মাওলানা নজরুল ইসলাম, সংগঠক ফখর উদ্দিন প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


0 Comments