বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে এবার আমন উৎপাদন লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে ১৩২৩০ হেক্টর জমি। ইতিপূর্বে উপজেলা ঘুরে দেখা চিত্র ও কৃষি অফিস সূত্রে পাওয়া তথ্যে ২ হাজার হেক্টর জমি আমন আবাদ হয়েছে বলে জানা গেছে। বন্যা কিংবা প্রাকৃতিক কোন ক্ষতির সম্মুখিন না হলে আবাদকৃত রোপা আমন থেকে মোট ৩৫০৬৯ মেট্রিক টন ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কৃষি অফিস থেকে জানা গেছে এবার আমন উৎপাদনে দেশী জাতের আমন সহ হাইব্রীড ও উপসী জাতের ধান আবাদ করছেন কৃষকেরা। হাইব্রীড জাতের মধ্যে রয়েছে এরাইজ, ধানী গোল্ড, ব্রাক ১০ ও ২০। উপসী জাতের মধ্যে আছে বিনা ৭, ১১, ১৭, ও ২৬। বিআর ১১,২২,২৩। ব্রি ধান ৩২, ৩৩, ৩৪, ৪১, ৪৬, ৪৯, ৫১, ৫২, ৭১, ৭৫, ৯০ ও ১০৩ জাত। স্থানীয় জাতের মধ্যে রয়েছে জরিসাইল, ময়নাসাইল, কালোজিরা, হাসিম ও বেরুইন জাতের ধান।
বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন জানান, আমন রোপনের বিষয়টি উপজেলা কৃষি দপ্তর থেকে তদারকী ও কৃষকদের পরামর্শ প্রদান করে আসছে। আমনের রোগবালাই দমনে এবং যথাযথ পরিচর্চার প্রতি কৃষকদের সচেতন থাকার আহবান জানান তিনি।


0 Comments