‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশভরি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।

এরপূর্বে ‘উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ও জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটি’র আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও র‌্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার মৎস্য চাষে সফল উদ্যোগক্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধরের সভাপতিত্বে ও ক্ষেত্র সহকারী ফেরদৌসী বেগমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাশ, উপজেলা মৎস্যজীবী সমিতির সদস্য আলা উদ্দিন, মৎস্য উদ্যোক্তা আবু বক্কর সিদ্দিক, দিলদার খান। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা এবাদুর রহমান ও গীতা থেকে পাঠ করেন উপজেলা সমবায় কর্মকর্তা ফুলরানী ভট্টাচার্য্য।