বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে এক মতবিনিময় সভা পৌরস্থ গ্র‍্যান্ড কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।


পৌর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম এর সঞ্চালনায় ও পৌর বিএনপির সহ সভাপতি হাজী ফয়জুল রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপি সহ সভাপতি আব্দুল নূর, যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ, ত্রাণ বিষয়ক সম্পাদক সেবু চৌধুরী, পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক গৌছ আলী, যুগ্ম আহবায়ক সিতাব আলী, ২ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আমির আলী, ৫ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলী, ৭ নং ওয়ার্ড বিএনপি সহসাধারণ সম্পাদক জামাল উদ্দিন।


সভায় বক্তারা বলেন, সিলেট-২ আসন আমাদের নেতা এম ইলিয়াস আলীর রাজনৈতিক ঘাঁটি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বনাথ-ওসমানীনগর থেকে তাহসিনা রশদীর লুনা'কে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠানোই আমাদের মূল লক্ষ্য। এজন্য মাঠ পর্যায়ের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দিতে হবে এবং ইলিয়াস আলীর স্বপ্ন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে।


এসময় সভায় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি সহ সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সুমন মিয়া, পৌর বিএনপি দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম, পৌর বিএনপি প্রচার সম্পাদক দবিরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক আজিজুর রহমান কনা, বিশ্বনাথ পৌর যুবদল আহবায়ক শাহ আমির আলী, সাবেক ৪ নং ওয়ার্ড কমিশনার মুহিবুর রহমান বাচ্চু, ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আরশ আলী, ৯ নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি মখলিছ আলী, ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক আমির আলী, ১ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ৭ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক হশিয়ার আলী, পৌর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল শহিদ, যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ, ইউসুফ আলী, আসকির আলী, দুলাল আহমদ, আনোয়ার আলী, বিএনপি নেতা হেলাল উদ্দিন, কবির মিয়া, বাবুল মিয়া, মিজানুর রহমান, মিনহাজ আলী, ফরিদ আলী, আমির হোসেন, নিজাম উদ্দিন, আছাব আলী, শাহেদ আহমদ, কামাল উদ্দিন, সমর আলী, নূর মিয়া প্রমুখ।